Followers

Thursday, December 28, 2023

If Beale Street Could Talk (The Film) - The Poetry

The man was angry.

Just angry.


Who knew dreams could be a violation
For the hopes we have curved

For the dreams curve those who 
Are soft, still. 

His voice was therapeutic,
Like you have put a blanket on me, 
On the rainiest of nights,
Like world is comfort
Like dreaming is a religion
Like coming home
Like wood is made of possibilities
Like one could get up in the mornin'
               and be. O-o-oll they are.

 

But wood is hard. 
Like how angry the man was.
 
The man looked at him 
Like he couldn't see Him.
Like he was guilty of living
Like air was personal
Like his skin was plain wrong.
Like tables were meant to be small.
Like he didn't deserve to be religious, loved, or dreamt of.
 
And in minutes, 
Anger turned the table back
to Wood. 
The man held the anger
Like he was the keeper of ancient wisdom
Capable of claiming lives of "untouchables"
Refusing rights 
But baby's never go back to the uterus
Like dreams never die

 
So,
If the wood is so hard,
The hammers will stand for Hope.
 

 -Somali (28/12/2023)

"and I'm gonna make us a great, big table. And our families are gonna eat off of it, for a long long time to come. Don't you worry. I'll be home soon. I'm coming home to you. I wanna be in your arms. I wanna hold you in my arms. I gotta hold our baby in my arms. It's gotta be." 

- Fonny, (If Beale Street Could Talk) 

Tuesday, December 26, 2023

হাওয়ার উত্তর

 কি যায় আসে,

এক কিম্বা শতেক বাধা

দুইয়ের মাঝে দুইয়ের হৃদয়

শতচ্ছিদ্র বহ্নিশিখায় জড়িয়ে জড়িয়ে নিভিয়ে রাখে

সম্ভাবনা


দুইয়ের মাঝে দুইয়ের ছায়া, অতীত জীবন 

ভর করে সুখ

একটু করেই নীল করে খুন

বিষের জ্বালায় ছটফটে খুব ভোর হয় রোজ


কি যায় আসে

থাকুক বা না থাকুক বাধা

ওদিক প্রেমে মাতাল জমি

এদিক ক্ষুধায় সবুর করে

মেঘের খুঁটে জীবন বাধা

বাঁচবে, আরও সবুর করে


কি যায় আসে ছবির কায়া, ছবির মায়া

মেরেই ফেল পাথর মেরে

নইলে শরীর জামিন বোঝে

নোঙর, সবুর ভাষাই বোঝে



- সোমালী (২৬/১২/২০২৩)

Thursday, December 14, 2023

টুকরো-টাকরা #১

সাদা খাতা, পাতার পর পাতা ভরে রাখো
একদিন আগুন জ্বলবে ঠিক।
পুড়ে যাওয়ার থেকে বড় তো কবিতার ভবিতব্য ছিল না কিছু
তুমিও নাহয় কিছু শব্দ দিও,
কিছু হাওয়া।

 

 - সোমালী (১৪/১২/২৩) 

রাস্তা #১

 লোলচামড়ার নীচে ঘনবসতি গড়ে উঠছে ধীরে

মাথার উপরে শিকড়, কেবল পথ আছে বলে পাশ কাটিয়ে যাওয়া

যায় না

পথেই জীবন দিয়েছে তার 


উঠে যায় লরির জানলা পর্যন্ত

পথ, জখম, দেনা, স্মৃতি, পুতি সকলে পিছু নেয়

হাতে ধরা পণ্য কয়েক গাল, কবেকার কেনা কেজানে!

 

উঠে গেলে একদলা গোলাপি উল গড়িয়ে পড়ে

দুটো কাটা ফেনিয়ে ওঠে, টান লাগে জনবসতি ধরে ধরে ভারী হিমবাহে

হ্যাঁচকায় নেমে আসে ভবিষ্যতের সোয়েটার, প্রেম

অবসরের জমানো দুঃখ, সব। 

শাড়ির কুচি ধরে লজ্জা অমনি তুলে নিয়েছে তার স্বপ্ন যত ছিল

 মুহূর্তে সব পলি সাফ

গাড়ির কাঁচ নামিয়ে তাকিয়ে থাকা এক কিশোরীর চোখে চোখ

হেসে ফেলেছে ভরা নদী।

অপরিচিতের পরিচিতা। 


১৪/১২/২০২৩

দিনচর্যা #৩

 আজকাল মৃত্যুর কাছাকাছি থাকি


অথবা চিরকাল জীবনের ধার ঘেঁষে থাকতে থাকতে

কোথায় যেন, সুতোর গায়ে গায়ে চুনকাম লেগে গেছে

আলকাতরা ঢেলে রয়েছে কোথাও


সুতোর আঁধার পালাই, পা পিছলে যায়

"কত আর বাঁচবি বল?" 


মৃত্যুর সাথে বন্ধুত্ব করা বড় সহজ নয়, যতটা মনে হয়

জীবন থেকে পালাতে পারা বীর শহীদদের প্রণাম ঠুকি অকারণ

নদীদের তো বৃষ্টি আছে, দোসর আছে, 

আমাকে তাদের চাই কেন? 

 

তার চেয়ে ছেড়ে দিক

পাথর গড়াই, অতলে 

 

 

১৪/১২/২০২৩

Sunday, November 12, 2023

দীপাবলি!!

 কি লিরিকাল পদ্য সব তোমাদের।

হাত ছেড়ে যাওয়ার মধ্যেও কত প্রহসন

 

তোমরা আলো আঁকো রোজ, 

পাহাড়ের আঁধার কোলগুলো ঘুরে ঘুরে সন্ধ্যে দাও

আমি নিজের ব্যথার সলতে পাকিয়ে দুয়ো দিতে

দিতে একদিন ফিরে দেখেছি ঘর জ্বলে গেছে

দাউ দাউ সে আগুনে এতদিন, 

গ্রামময় দীপাবলি হয়েছিল। 


আজ যখন ফিরে তাকাই, দিকে দিকে শুধু জ্বলজ্বলে ধু ধু তিতিক্ষা

জল নেই, আশ্রয় নেই, আত্মা নেই, বিশ্বাস নেই, বস্তু নেই

কিছু নেই, কিচ্ছুটি নেই, আশাটুকুও হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে লক্ষ্মীরা

কেবল শরীরটাকে টেনে হিঁচড়ে 

চিতা অবধি নিয়ে যাওয়া,

এই কাজ?

এইই বেঁচে থাকা?


তোমরা দীপাবলির যজ্ঞে, দোর সদর যে এত এত আলো লাগাও

বিশ্বাস করো, তোমাদের সুখের আগুনে

ঝাঁপ দিয়ে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে। 



- দীপাবলি (২০২৩)

Monday, November 6, 2023

পারো

ছেঁড়া ছেঁড়া নাম ভাসে ঘুমের মধ্যে

আজও কাশফুল উড়ে ছড়িয়ে পড়ে

বালিশে, চাতালে- রাত গভীর হলে বৃষ্টি আসে

কোথায় বলি যদি, সে দেশ তো মানচিত্রে নেই

খুঁজবে যে বড়? ধৈর্য কোথায় যে একফালি চাঁদ হাতে

ধরে প্রশ্ন করো, 'পূর্ণগ্রাস চাইনি তো', সাথী হতে চেয়েছিলাম শুধু

অত বৃষ্টি হলে বুঝি কাছের মানুষ আবছা হয়ে যায়

আজকের পূর্ণিমা দেখে সে ইতিহাস ভুলতে পারি সব।


কোথায় কোন তুচ্ছ এক আমবাগানে এক কণা

হেমন্ত পড়ে থাকলে, গোটা শরীর ডাক দিয়ে ফেরে হিজিবিজি বলে

ভুলে গেছে ভেবে আরও জোরে ডেকেছে অশনি সব নামে

আসেনি দেখে নিশ্চিন্ত হয়ে বসেছে গাছতলায়। 


আজকাল বাথরুমের আলোটা খারাপ হয়ে গেছে

নেভেনি তবু। ভুল করে জ্বালিয়ে দিলে 

মাঝরাতে জ্যোৎস্নার মত লাগে স্বপ্নের কাশফুল সব

ভেসে ভেসে থাকে মায়ায়, ওরে বেয়াড়া রে

তবু ডাকবে, ডেকেই যাবে পাগল ঘু ঘু-পনা সব 

এই একফালি ক্লান্ত অসহ্য জ্যোৎস্না

দেখতে নাকি পার হবে সপ্তসাগর, ধুস্‌ !


কে কার শোনে কথা, যেন সাদাজমির লাল পাড় শাড়ি

কোজাগরীর আলো-মাঠের আল ধরে ছুটে চলেছে দেখো

সোনা হয়ে উঠছে, ছায়া হয়ে উঠছে, সেসব দেখাবে  বলে

পায়ে কাদা, চিৎকার শুধু অনন্তের পানে - 'দেব-দা-আ-আ-আ' 'দেব-দা-আ-আ-আ'

নামের গায়ে জ্যোৎস্না-সব বেয়াড়া ক্ষত ধরে...

 

লক্ষ্মীরা সব গ্রাম ছেড়ে বিদেশ চলে গেছে তবু

গাড়ির পেছনে ছুটে চলেছে পারো

 

 

- সোমালী (৬/১১/২৩)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...