Followers

Thursday, July 24, 2025

Chaos

এ যন্ত্রণা কেবল আমার। 

জানি। 

কোন ছন্দ নেই, রঙ নেই, তাল নেই
অদৃষ্ট, সাহস, ঈশ্বর, শোক, ঘৃণা, পরাজয়
গুলিয়ে গেছে সব।
প্রবল সমর্পণে ঝড়ে উঠে দাঁড়ানো আছে শুধু
ব্যথার লহরী বেয়ে সূর্য ওঠে জানিনি তো এত
চুপ্পি, মেঘ, বৃষ্টি, তরী... এই কবরের মাটি আকাশ

কোষে কোষে জাল ফেলে, 
চিরে ছিঁড়ে যায় কিসে ওই দেখো কচি পাতা ঘাসে
স্বপ্ন দেখছে বালি চরে

**************

কবে সমুদ্রের পাড়ে একলা হেঁটেছি শোকে
স্বজন হারানো নয়, স্বজন পরিত্যাগের
আদার ওই - শুঁকেছি ঘ্রাণ জোলো
সমস্ত ঢেউ প্রাণ দিয়ে ওঠে আবার ফেলে দেয় জল,
থেকে যায় শুধু নোনা নোনা নোনা
মরা জেলিফিস ভাঙা নৌকা শোক নিয়ে একলা
মাথার উপরে সূর্য,  ভেজা গা, তাপ - পরিত্যাগ গভীর

তোমার তখন প্রেম হয়েছে সদ্য
বহুদূর গিয়ে নোনা গায়ে জ্বর ফিরেছি হেঁটে রোদ
কাঁকড়ার বেলা হেঁটে বারবার ঘর তোলা ভেঙে যাওয়া গর্ত সোনা মেপে
আমি অসুস্থ হয়েছি সমুদ্রে সেই থেকে 

******************

জানিনি কেবল শোক কোলে জন্ম নেব আবার
প্রেম হয়ে, নোনা হয়ে, তবুও কত তৃষ্ণা হবে
ভুখা নেব 
হাওয়া কেবল হাত পা ছুঁড়ব 
বালি বালি চোখ

ঠোঁটের কোলে বোবা গড়িয়ে পড়ে
এত কষ্ট দিও না হে জীবন আমায়
আমি জীবনানন্দ নই যে কবিতার কোলে মাথা রেখে শেষ হয়ে যাব !

২৪/৭/২৩
সোমালী

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...