Followers

Friday, September 4, 2020

শীত ১

আশপাশটা ফাঁকা হয়ে গেলে, হিমঘরে হিম বাড়তে থাকে। 

রোদ কমে আসলে, হিমঘরে হিম বাড়তে থাকে।

নিঃশ্বাসে শীত বাড়ে, শিরাগুলো ঝুম্-ম, হয়ে আসে।

কতকাল শীতের আলিশ ছেড়ে একটু শহরের রোদ পোহানো যায়নি ...

দরজা বন্ধ হয়ে গেলেই, আবার, কাঁচঘরের হিম বাড়তে থাকে।

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...