Followers

Showing posts with label sadness. Show all posts
Showing posts with label sadness. Show all posts

Thursday, April 11, 2024

নীরবতা #৫

চিঠিগুলো পুরনো হয়ে যাচ্ছে
অনেকদিন হলো ওদের বলছি উড়ে যাওয়ার কথা। 

সেসব দিনের কথা ভুলে যাওয়াই উচিত

বন্ধ বন্ধ ঘোর থেকে উঠে আসা কিছু
ছিমছাম রাস্তা ঘেঁষে এক চাতালের ধারে
একটা বিশাল ব্যাগ থেকে একটা বই দেওয়া
হিন্দির চারিপাশে আগল দেওয়া হাতের, ঘরের
আজ অমনি তাদের উড়ে যেতে বললে যায় কখনও?

সেসব দিনের কথা ভুলে যাওয়াই উচিত। তবু

হাত ছেড়ে হাঁটার কথা মনেই হয়নি
চোখ বরাবর অজস্র আলো, তোমার ওপাশে পুরনো ধুলোমাখা গাড়ি, অথবা
ডালবড়ার ঠেলা, অথবা আবর্জনার স্তূপ;
ঈদের দিনে মেলা দেখতে যাওয়ার মত
এই যে আছে ঘর, আমি আলো দেখতে বেরিয়েছি
এখানে কিছু হারিয়ে যাওয়ার নেই
সামিয়ানা ঘেরা পৃথিবীর সমস্ত কিছু যেখানে আছে,
সেখান থেকে হঠাৎ এই পৃথিবীতে নেমে আসতে হয়। 

বাতাসিয়া মূল বেরবে বুঝি ওদের
আমার গায়ের কাছ থেকে জল বেঁধে দেব কিছু
কিছু মাটি
তোমার কাছে চলে যাবে ওরা।
আমার সকল অস্তিত্ব উবে তোমার কাছে
বসতিসহ চলে যাবে একদিন।

দেখো।

আমার দেহে যত অনামুখো কাঠ আছে,
মুঠোয় মুড়ে গাছ হয়ে যাব একদিন। 

নিশ্চুপ, স্থির, বোবা। 

সেদিন আর চুপ হয়ে যেতে একটুও ব্যথা করবে না।


Wednesday, January 31, 2024

Purple flower

Among the bright and colorful crowd
I see a purple flower 
looking directly at me, as it drifts away 
It maintains eye contact
As it falls
It falls through the giggles and bullet trains
All through the nights of peacocks and roses
It falls like a rising sun

I wake up.

I wake up into my destined days.

I wake up to the wastedness I gave birth to.

The purple flower tells me,
All that there is, 
      All that there can be,
 
Is going to be wasted.
 
 
******
 
Falling 
      is such a distinguished work of art
 
Even she is busy
Like a tribal priest in a trance
Invoking all the fire, and noise it knows
It dances to enchant me
                                 to its vain.
 
As I walk through the allurements of life,
I know,
Somewhere in a bright bright sunny day
A purple flower is falling gracefully
                                          into wastedness
Defining my time,
Amidst the world's.
 
 
********************
 
Who dropped it?
Why does it keep falling
         but never touches the ground



- Somali (31/1/2024; 7/4/24)

Saturday, August 28, 2021

ছায়া

১.

 এরকমই এক-একটা বৃষ্টির সন্ধ্যে আমি হাজারবার যাপন করেছি। কখনও আদর করতে চেয়ে, কখনও চোখে বসিয়ে ফেলব বলে, কখনও ভুলবো বলে। এরকমই একেকটা নীল-সাদা-হলুদ, ঝকমকি আলো লাগানো বাস এসে দাঁড়িয়েছে হয়ত প্রায় আধ ঘন্টার অপেক্ষা শেষে। হয়ত তখনও হাতে হাত ধরা ছিল, হয়ত তখনও ছাতা বেয়ে জল গড়াচ্ছিল। পাশেই একটা সোনার দোকানের বিশাল ব্যানারে লাল চেলী গায়ে একটা উজ্জ্বল মুখ, গায়ে প্রচুর গয়না, স্বপ্নিল গর্ব, সোহাগ। ফ্ল্যাটে ঢোকার মুখে একটু খেয়াল করলে দেখা যেত দোতলার জানলায় একটা উৎসুক মুখ, উঁকি মেরে দেখছে রাস্তার দিকে। চোখে চোখ পড়লেই ভুরু নেচে উঠত, আর নীচে হাসিমুখ। বাসে উঠতে উঠতেই, ভেজা জামায়, ওই ব্যানার আর জানলার মুখ দুটো মিশে একাকার হয়ে যেত। 


২.

যশোর রোডে বারাসাতের দিক থেকে মধ্যমগ্রাম চৌমাথার দিকে আসতে রাস্তার বাঁদিকে একটা জমি দেখা যেত। রাস্তার দিকে পাঁচিল দিয়ে জমিটা আলাদা করা, পাঁচিলের গায়ে অম্বুজা সিমেন্টের বিজ্ঞাপন আঁকা... জমিতে প্রচুর সবুজ..... ঘাস, আমগাছ... আর একরাশ আলোছায়া খেলা। দেখলেই মনে হত ফিরে যাই যেখান থেকে বাসে উঠলাম। বৃষ্টির লেডিস সীট থেকে এই জমি স্বপ্নের মত দেখাত। বাড়ি ফিরে গরম জলে স্নান করে এসে সোফায় বসলে মা চায়ের সাথে পাঁপড় ভেজে দিত। মাছের মত দেখতে সাবুর ছোট ছোট পাঁপড়। বৃষ্টি ভিজে ফিরে রাত করে স্নান করলে গা থেকে একরকম শুকনো পাতাঝরা শীতের গন্ধ বেরত। ধোঁয়া ওঠা চায়ের সাথে পাঁপড়ের তেল লেগে ওই গন্ধটা কেমন একটা সোনালী রঙ ধরে বসে থাকতো। গল্প করতে করতে এগারোটা-বারোটা বেজে যেত। এইসবের লোভে, মায়ায়, হারানোর ভয়ে ফিরে যাইনি কোনদিন। এর থেকে বেশি প্রিয় লাগেনি কাউকে কোনদিন। 


৩.

চৌমাথার crossing এ বাসটা দাঁড়াত খানিকক্ষণ। পাশের মেলার মাঠে সারাবছর কিছু না কিছুর ব্যানার দেওয়া। চৌমাথা স্টেজ, prop গোছানো, পিঠের ব্যাগ থেকে বের করা libraryর ভারী বইয়ের সাথে ঘামের গন্ধ, হেডফোন, আর প্রচন্ড জোরে হর্নের আওয়াজ মাখা crossing.. চৌমাথা মানে কাজ, চৌমাথা মানে স্ক্রিপ্ট, চৌমাথা মানে বাস খালি হয়ে যাওয়া, চৌমাথা মানে মফঃস্বলের গায়ে এক ভারী ব্যস্ততার শহরামি ধৃষ্টতা। মা এখানে দু'বার শো দেখতে এসেছিল। একবার আমার আবদারে, একা একাই বাসে চেপে, গান শুনতে, একবার এসে দেখেছিল পাথর কেটে কিছু মূর্তি গড়ে ওঠা। সারাদিনের কাজের ক্লান্তি মাখা একটা একলা মুখ, চৌমাথায় এসে দাঁড়ালেই আবারও সিঁড়ি ভেঙ্গে উঠতে থাকে। যেন দূর বহুদূরের ছায়া, তার ক্লান্তি কমেনা। চোখের পাতা বুজে আসে, তবু অনন্তকাল ধরে সে সিঁড়ি ভাঙতে থাকে মেয়ের সাথে একটা অনুষ্ঠান দেখবে বলে। ক্লান্তি আর মেয়ের একসাথে বসে দেখা অনুষ্ঠান। 

জানলার পাশে একটা বসার জায়গা ছিল মহিলার। পা দোলালে ঢকঢক করে আওয়াজ হত। এপাশের ঘর থেকে শোনা যেত উনি কখন ভাত বসিয়ে এলেন, কখন পাখিদের দেখে মজা পেয়ে পা দোলাচ্ছেন, কখন রেগে গেছেন। চৌমাথায় দ্রুত পায়ে কিছু মূর্তি নেমে গেলে একটা ধপধপ উদ্ভট শব্দ হয় বাসে। ইউনিভার্সিটি থেকে ফেরার পথে, চৌমাথায়, বাস খালি হলে কাদাকাদা মেঝের দিকে খানিকক্ষণ তাকিয়ে বই বের করে বসতাম। কানে তখনও ধপধপ.... শব্দটা ভাসছে। বাড়ি গেলে আবার ওই ঢকঢক শব্দটা পাবো। এখন পড়ে নিই...


৪.

 নাচ শিখে ভারী কলেজের ব্যাগ কাঁধে, ভেজা জামা কাপড়ে ছাতা মাথায় যখন মোড়ে এসে দাঁড়াতাম, পেটে তখন প্রচন্ড ক্ষিদে, আর পায়ে প্রচন্ড ব্যথা। মাথা ঘুরে পড়ে যাওয়ার ব্যামো ছিল। বৃষ্টি হলে মনে হত আজ, এইখানে, এইমুহুর্তে‌ই নির্ঘাত আমার শেষ নিঃশ্বাস পড়বে। সেই স্টপেজ থেকে উঠলে ইঞ্জিনের উপরে বসতে হত। সামনের কাঁচের গায়ে লেগে থাকা জলের ভেতর দিয়ে রাস্তার আলো থেকে অ্যামিবার মতন মনে হত। সর্ষের তেলরঙা অ্যামিবা। সেই প্রচন্ড ব্যথার গায়ে  সেই দিনগুলোতে রাতে বসে একজন মহিলা আমার সারা পিঠে, কোমরে সেঁক দিয়ে দিতেন, আর বলতেন, "এত কষ্ট পেলে কাজ করবি কীকরে? ছেড়ে দে।" রোজ একই কথা বলতেন, আর সেঁক দিয়ে দিতেন। রোজ। ওই আলোর অ্যামিবাগুলোর গায়ে এখনও ঠান্ডা সেঁকের বরফগন্ধ লেগে আছে। আচ্ছা এতদিন ধরে কোনও আলোর গায়ে গন্ধ থাকে?





৫.

আরেকটু এগোলে এয়ারপোর্টের বিশাল একটা জমি দেখা যায়। এমন বৃষ্টির রাতে কেমন সপসপে আলোআঁধারি বুকে করে কার্পেটের মত বিছিয়ে থাকে। এমন বৃষ্টির সন্ধ্যেয় যখন চাঁদ উঠত, কেমন আংটির মাথার হীরের মতন একা দাঁড়িয়ে ফুসতে থাকত। এমনই পৃথিবীর যত আদিখ্যেতা, নেকামি, আমার অলস মাথায় ভর করত, মহিলা এককান দিয়ে শুনে "এইসবই কর!" বলে জানলা দিয়ে কাঁচা ডিমের মত ফেলে দিত। তারপর রাত হলে খাবার পাতে ফোড়ন তেলের সাথে দুটো ডিমের পোচ দিয়ে মুখ টিপে হাসতে হাসতে পাশে এসে বসত। 


৬.

শুধু ভাবতে পারিনা, আজও ওরকম বৃষ্টি হয় কীকরে! আজও ওই একইরকমভাবে চাঁদ ওঠে কীকরে? কোন সাহসে এখনও আমার পায়ে ব্যথা হয়? এতকিছুর পরেও ফুলের উপর থেকে রঙ যায় না কেন? এখনও আমার হাসি পায় কীকরে? বৃষ্টির রাতে যশোর রোড বরাবর বাসটা এগিয়ে চলতে থাকলে সাদা সাদা ছায়াগুলো এখনও আশেপাশে হাঁটাহাঁটি করে। তখন ওই ছায়া ছাড়া আর কিছু দেখা যায় না। বাসের টিকিট কাটতে কাটতে কন্ডাক্টরকে বাঙাল ভাষায় কথা বলতে শোনা যায়। মনে হয় আজ খেতে বসে মহিলাকে বলব। মহিলা কেমন হাসবে! ছায়াগুলো ততক্ষণে হাত ধরাধরি করে রাস্তার পাশে স্টপেজে এসে দাঁড়ালো। আজ সপ্তমী। ওরা বাড়ি ফিরছে। ওদের কোথাও ফেরার নেই; ওরা ব্যস্ত। সেদিন থেকে আজ ও অনন্তকাল ধরে ওই ছায়াগুলো বাড়ি ফেরার জন্য DN2 ধরবে বলে স্টপেজে এসে দাঁড়াবে। দাঁড়াতেই থাকবে। ওরা জানবে কাল অষ্টমী। মহিলা কাল ওর সাথে ওই নতুন কাপড় গায়ে দিয়ে ঠাকুর দেখতে বেরোবে। সারাদিন একসাথে কাটবে। ছায়াগুলো আর কিছু জানেনি, জানেনা। দিনগুলো ওই ছায়াদের তালা দিয়ে ওই রাস্তার গায়ে গায়ে লাগিয়ে দিয়ে গেছে। ওদের আর মুক্তি নেই। 


- একটি বৃষ্টির দিন (২৮শে আগস্ট, '২১)

Thursday, August 19, 2021

চিহ্ন

 ১. 

ঘুম যখন ভাঙে বোঝা যায়না কোন পৃথিবী সত্যি। দীর্ঘ, গভীর, স্বপ্নে চুবানো ঘুমের দেশে, পৃথিবীর অনেক রূপ। যে স্বপ্নে একটা হাত কাটা গেছে, অন্ধকারে হাতড়ে বেড়ানো সেই হাত-রক্ত, জ্ঞান হারাতে থাকা সেই মিষ্টি মিষ্টি স্বাদ... সেই স্বপ্নের স্বাদটুকু ভোরের গায়ে গায়ে লেগে জেগে থাকে। হঠাৎ মনে হয় সকাল হয়েছে, কিন্তু হয়ওনি আবার... সব কেমন মিষ্টি মিষ্টি... এত মিষ্টি কেন... ওরা কি আমার আরেকটা হাতও? 

সময় লাগে ধাতস্থ হতে। এই আলো কিসের? দিনের আনন্দের, নাকি রাতের বীভৎসতার? মনে হয় রাত। বড্ড রাত। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অথচ বাতাসে একেবারে শুধু ভাত খাওয়ার পরের চূড়ান্ত মিষ্টিটা লেগে রয়েছে। ক্ষিদে পায়, কিন্তু সেই ভাতটা শেষ কবে খাওয়া হয়েছিল? মনে পড়ে না। "কোথায় যে পড়ে আছি? এত অন্ধকার কেন?" হাতের কাছটায় প্রচন্ড যন্ত্রণা... অথচ সাহায্যের জন্য আর স্পষ্ট করে চিৎকার করা যায় না। ভয় থাকে ধরা পড়ে যাওয়ার। ধরা পড়লে যেন হাতের পর একে একে সমস্ত অঙ্গ খোয়া যাবে!

হঠাৎ পরম মমতায় নিজের পা অনুভব করতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে ... তখনই আবছা আলোয় মনে হয় পায়ের ওপর কিছু একটা পড়ে আছে। চাদর... ওহ, ঘুম ... উঠতে হবে... কিন্তু হাতে কি যন্ত্রণা, কি মিষ্টি, কি যে খেয়েছিলাম... উঠতে হবে ... সকাল হয়ে গেছে ... 



২.
ক্ষতের প্রথম শর্ত হলো চুপ্পি। ক্ষতের আশেপাশের সমস্ত neuron এর যারপরনাই প্রশান্তি। সময়ের অসম্ভব থেমে যাওয়া। ক্ষত থেকে কষের গড়িয়ে পড়া, ধীরে, ভীষণ ধীরে। নদীর জন্ম থেকে মৃত্যু জুড়ে যেন চুল্লিতে একটা মানুষ দাহ হয়। দাহ হয় চিন্তা, স্রোত। মানুষ জ্বলতেও এত সময় নেয়? আমি আরেকটা মানুষের পাঞ্জাবীর খুঁট ধরে সেই স্রোত পেরিয়ে আসি জীবনে। পেরোতে থাকি একাকিত্ব, চোরা যৌবনকাল। পেরিয়ে আসি যুদ্ধ, নাভিশ্বাস, অকারণ বৃষ্টিপাত। ছাই ভেসে যেতে যেতে একটা পাঞ্জাবীর খুঁট স্থায়ী হয়ে আসে। হাত আরও জাঁকিয়ে বসেছে, ঘুম - ঘর।

কে যেন ছাড়িয়ে দেয় হাত। নিথর চোখে সেই হাতের ধরা ছাড়া দেখতে থাকি রোজ। বায়ুর পাড় ভেঙে গড়ে এসেছে বারবার। নদী তো বয়েই চলেছে। সমুদ্রে পড়ে না কেন কিছুতেই? ক্লান্তি ভরে আসে হাত পায়ে, তীব্র বিশুদ্ধ ক্লান্তি গায়ে উঠে দাঁড়াই। আচ্ছা পাঞ্জাবীর মানুষটা হাত ধরে না কেন? আহ রে, ছেড়ে যাস্‌ না বলতে এতবার শিয়রের জল ভাঙে?
 

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...