Followers
Tuesday, February 21, 2023
দিনচর্যা #২
Monday, February 20, 2023
দিনচর্যা #১
ক্ষতের চেহারা অনেকে জানেন বলে মনে করেন। কেমন দেখতে হয়, কেমন গন্ধ হয়, কেমন রস গড়ায়, কেমন অসাড় অথবা প্রবল যন্ত্রণা হয়... মনে করতাম ক্ষত হলে, মানুষ চিনতে পারে, জানে কি করতে হয়। মানে তেমনই শুনেছি ছোট থেকে। মলম লাগাতে হয়, ঘাস ডলে রস বের করে তাতে লাগাতে হয়, বা লাল ওষুধ... আরও কত উপায় আছে। কিন্তু যখন থেকে নিজে ক্ষত চামড়ায় বইলাম, দেখলাম মানুষ কেমন নিশ্চল পাথরের মত অসাড় জড় পদার্থ হয়ে যায় ক্ষতের সামনে। বরাবর, স্মৃতিতে জামা কাপড় মনে থাকে না। ঘটনাক্রম, আলো, অনুভূতি, আর চোখ মনে থেকে যায়। খেলতে গিয়ে পড়ে গেছিলাম একবার। বাঁ হাতের কনুইয়ের উপর থেকে বগল পর্যন্ত চামড়া উঠে সাদা হয়ে গেল। আমি এবং আমার খেলার সাথীরা মিনিট দশেক কিংকর্তব্যবিমূঢ়ের মত দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। তারপর আমার শরীর shock কাটিয়ে রক্ত ছুটিয়ে দিল। আমার খেলার সাথীরা তখন ঘরে চলে গেছে। আমি যখন ফিরছি ঘরে, তখন একজনের চোখ মনে আছে, জানলার ওপার থেকে, মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা চোখ। আমার ত্রাসের থেকেও সেই চোখে ত্রাস অনেক, অনেক বেশি। কি করে হয়?
বড় হয়েও, জীবনে এক প্রবল ক্ষতে প্রচুর মানুষকে আশেপাশে দেখেছি, বার্তা পেয়েছি। কেমন ত্রাস চোখে... তারা আন্দাজ করে ক্ষত। ভয় যেন আমার থেকেও বেশি। কিন্তু যেন ওই একইরকম, জানলার ওপার থেকে, খড়খড়ি শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকা ত্রাসের চোখ। মলম জানেনা চোখ, শুধু জানে ক্ষত আছে। ক্ষত কে চিনতেও পারে না বোধয়। তাতে যেন আরও বেশি ভয় পায়। খড়খড়ি টেনে দেয়।
আচ্ছা, যদি আমি খড়খড়ি টেনে দিই? বলি, ক্ষত নেই। তবে? যদি বলি মলম না থাকলে দেখা হবে না। ত্রাসের চোখকে বাড়ি ফিরে যেতে বলি? যাবে তারা?
Sunday, February 19, 2023
#১১
জখমের মাস
জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...
-
ক্ষতের চেহারা অনেকে জানেন বলে মনে করেন। কেমন দেখতে হয়, কেমন গন্ধ হয়, কেমন রস গড়ায়, কেমন অসাড় অথবা প্রবল যন্ত্রণা হয়... মনে করতাম ক্ষত হলে,...
-
নরম মাংসের গালে লাল কালো আভা আন্দাজ তার দৌড় বেশ গভীর লাস্য চুঁয়ে পড়ছে আলতা বেয়ে বেয়ে এখনও কানের দিকে দেখলে আদর দেখা যায়, অথবা ধূসর অভিমান...
-
আসলে এতটা বিধ্বস্ত হবো, আগে তো ভাবিনি কোনোদিন। প্রেমের উত্তর প্রেম হয়, অথবা নিরুত্তাপ ঘোলাটে চোখ, অথবা ঘৃণা এমন আদর বেয়ে টুপটাপ শিশিরের ...