Followers

Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Thursday, April 11, 2024

নীরবতা #৫

চিঠিগুলো পুরনো হয়ে যাচ্ছে
অনেকদিন হলো ওদের বলছি উড়ে যাওয়ার কথা। 

সেসব দিনের কথা ভুলে যাওয়াই উচিত

বন্ধ বন্ধ ঘোর থেকে উঠে আসা কিছু
ছিমছাম রাস্তা ঘেঁষে এক চাতালের ধারে
একটা বিশাল ব্যাগ থেকে একটা বই দেওয়া
হিন্দির চারিপাশে আগল দেওয়া হাতের, ঘরের
আজ অমনি তাদের উড়ে যেতে বললে যায় কখনও?

সেসব দিনের কথা ভুলে যাওয়াই উচিত। তবু

হাত ছেড়ে হাঁটার কথা মনেই হয়নি
চোখ বরাবর অজস্র আলো, তোমার ওপাশে পুরনো ধুলোমাখা গাড়ি, অথবা
ডালবড়ার ঠেলা, অথবা আবর্জনার স্তূপ;
ঈদের দিনে মেলা দেখতে যাওয়ার মত
এই যে আছে ঘর, আমি আলো দেখতে বেরিয়েছি
এখানে কিছু হারিয়ে যাওয়ার নেই
সামিয়ানা ঘেরা পৃথিবীর সমস্ত কিছু যেখানে আছে,
সেখান থেকে হঠাৎ এই পৃথিবীতে নেমে আসতে হয়। 

বাতাসিয়া মূল বেরবে বুঝি ওদের
আমার গায়ের কাছ থেকে জল বেঁধে দেব কিছু
কিছু মাটি
তোমার কাছে চলে যাবে ওরা।
আমার সকল অস্তিত্ব উবে তোমার কাছে
বসতিসহ চলে যাবে একদিন।

দেখো।

আমার দেহে যত অনামুখো কাঠ আছে,
মুঠোয় মুড়ে গাছ হয়ে যাব একদিন। 

নিশ্চুপ, স্থির, বোবা। 

সেদিন আর চুপ হয়ে যেতে একটুও ব্যথা করবে না।


Sunday, February 25, 2024

সোহাগ অনুতাপ

 সংসার নয়, সংসার নয়,
পৃথিবীর ব্যর্থ ক্ষতের গায়ে 
তোমায় রেখে আসতে পারি,
এতটুকু সাহস হয় না কেন
 
আমিও বা যাব কোথায়,
মলমের নির্যাস ধরে কাছে থাকা তোমার আমার
ফিরে ফিরে
 
যদি বা আলস কাটে গিয়ে দেখি 
উজ্জ্বল ক্ষত ধরে তুমিও এক মলিন আলো
কাঁটার মুকুট পরে বসে আছো 
ওই পাড় 

কেন এত নদীর অপচয়
অযথা ওই কাঁটা
পরতে নাহয় আমারই হাত ধরে,
কিবা অপরাধ হত তাতে?
 
- সোমালী (২৫/২/২০২৪) 

Saturday, February 24, 2024

 তোমায় যেন বিলিয়ে দিতে শিখছি প্রতিদিন

যে ছোকরা ঠোঁট কুঁচকে বলেছিল একদিন
সে ছাড়া আমার কবিতার পাঠক 
হয়নি একজনাও,
সে নিশ্চিহ্ন হয়ে গেছে।
এমন ভন্ড দম্ভও তাকে বাঁচিয়ে রাখতে পারেনি।
তার নিঃশ্বাসের আভাস ছাড়া আর কিছুই এসে পৌঁছয় না আর।
এতবড় দেওয়া নেওয়ার সমুদ্রে আর
তার পায়ের চিহ্নটুকুও পড়ে নেই।
এতই নির্জলা ক্ষয়, প্রেম।

তার উপর উঠে হাওয়া হয়ে বয় কে যেন 
আঁকড়ে ধরলে আরেক হাতে ছিনিয়ে রাস্তায় ছুঁড়ে দেয়
হরির লুঠের মত মানুষটার আদল
হাত, পা, ব্রণ, পিঠ, লিঙ্গ, কোমর,
ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়

কাঁদতে কাঁদতে একসময় টের পাই
মানুষ সে, খেলনা ছিল না। 


তুমি যে বিলিয়ে যাচ্ছ, শিখছি প্রতিদিন

আমার কেবল তোমায় ভালবাসার ছিল।
হাত ছুঁয়ে, হাত ধরে কাছে টানার পথে
এক বিশাল রণক্ষেত্র পড়ে আছে।
শুধু কম্পাস দিয়ে কি আর যুদ্ধ করা যায়?
এমনই শীতল শোক, প্রেম।
 
সমস্ত কোমলতা আগুনে পুড়ে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না
প্রতিটা মানুষের উপর পৃথিবীর, কৌমের অধিকার বেশি
বলে, মানুষের ঘরদোর ছিনিয়ে যাচ্ছে 
কেউ দেখতে পাচ্ছে না। 

আরও কয়েক রাত, বলো?
আর মাত্র কয়েকটা রাত হলে, 
ব্যথায় কঁকিয়ে কোথাও তো স্থির হবো
এমন দাঁত বসানো, প্রেম
শিখিয়ে দেবে ঠিক 

পৃথিবীর তোমায় প্রয়োজন ছিল বেশি
অধিকার, প্রেম।
ওরা ছেঁটে ফেলে দেয় বারবার। 
তবু প্রতিটা নতুন সকালে আমরা আবার, প্রেম বলতে অধিকার বুঝি।

নিষ্ফলা জমির বুদবুদে নামিয়ে আনে আবার
 
নুয়ে পড়ে শিখি,
তোমায় আরও আরও ছেড়ে দিতে, শিখি প্রতিদিন
 
 
- সোমালী (২৪/২/২০২৪)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...