Followers

Friday, May 29, 2026

দলা

নরম মাংসের গালে লাল কালো আভা
আন্দাজ তার দৌড় বেশ গভীর 
লাস্য চুঁয়ে পড়ছে আলতা বেয়ে বেয়ে 
এখনও কানের দিকে দেখলে আদর দেখা যায়,
অথবা ধূসর অভিমান 

মরুভূমি বেয়ে দেহ নিয়ে ফিরছে পিঁপড়ের দল
সভ্যতার টুকরো ছিঁড়ে ছিঁড়ে গেছে 
শরীরে বইছে অতীত আর পেছনেও ফিরছে না দলা দলা পোক
প্রচণ্ড রোদে উলঙ্গ দেহগুলো সব পুড়ে পুড়ে উঠছে

মুখ খেয়ে গেছে বিশ্বাসে, 
মাংস ঝুলছে উলঙ্গ দেহে, -র কানাকানি শহর ডেকে গেছে 
নাম ধরে
কেউ কাউকে চিনতে পারে না ওরা
চেনাতেও দিনদৈর্ঘ্য পেরিয়ে যাবে 

মাজা আর থাইয়ের জোরে বয়েই চলেছে ঝলসানো
দলা দলা নারী মাংস 
মুখ নেই, স্থান নেই, কোষ নেই, 
ভৌতিক স্নেহে কাঁধে তুলেছে পচা গলা মাংস
বালির মধ্যে দিয়ে হেঁটে চলেছে ওরা

মাগিরা মাগিদের মৃত্যু কাঁধে সভ্যতা পেরচ্ছে উলঙ্গ 

দ্যাখ,
মাজায় নাকি জোর রয়ে গেছে এখনও 

- সোমালী (৩০/০৫/২০২৬) 

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...