Followers

Showing posts with label War. Show all posts
Showing posts with label War. Show all posts

Sunday, March 3, 2024

রক্ত

ছায়া ছায়া পথ ঘেরে, কিছু কিছু জঙ্গল বাকি থাকে
কলকাতার অলিগলি, ফুটপাতে খাবারের গায়ে লেগে থাকা রক্ত লেপে

বুকে করে দাঁড়িয়ে থাকে অসভ্যের মত যত শিমুল, পলাশ
ত্রাণ দিয়ে গেছে 
কতবড় আস্পর্ধা হলে, আসলে জানে খরার রাজ্যে
খাবারের অভাব নেই, অভাব শুধু মানুষকে মানুষের। 
ইচ্ছে বস্তু পৃথিবী প্রাণ এই কাঠের আওয়াজে ম্লান হলে
প্রেমের কাছে আসি, বসি; হৃদয়ে প্রলেপটুকু দেওয়ার সাধ্য নেই

অমরাবতী সত্যি যখন আমি গভীর শরীরে হেঁটে এসেছি,
অথচ শরীর ছোঁওয়ার সাধ্য নেই
 
অমরাবতী পেরিয়ে যাই যখন মৃত্যুর পৃথিবীতে ক্ষিদে পায় আমার
আকাশে দুর্গ স্থাপন করি, বোমায় রক্ত উৎপাদন করি
সেই রক্তে শিমূলবরণ করি

কি বলব আমি? প্রশ্ন করে যদি ওরা, রক্ত কোথায় তৈরি হয়?
কি বলব - খাবারের প্যাকেটের গায়, ক্ষিদেয়? 

নাকি বলব অমরা থেকে আশীর্বাদ ঝরে,
আর রক্ত উৎপন্ন হয় ঘাসে? 


- (৩/৩/২৪; ৭/৪/২৪)

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...