Followers

Tuesday, December 26, 2023

হাওয়ার উত্তর

 কি যায় আসে,

এক কিম্বা শতেক বাধা

দুইয়ের মাঝে দুইয়ের হৃদয়

শতচ্ছিদ্র বহ্নিশিখায় জড়িয়ে জড়িয়ে নিভিয়ে রাখে

সম্ভাবনা


দুইয়ের মাঝে দুইয়ের ছায়া, অতীত জীবন 

ভর করে সুখ

একটু করেই নীল করে খুন

বিষের জ্বালায় ছটফটে খুব ভোর হয় রোজ


কি যায় আসে

থাকুক বা না থাকুক বাধা

ওদিক প্রেমে মাতাল জমি

এদিক ক্ষুধায় সবুর করে

মেঘের খুঁটে জীবন বাধা

বাঁচবে, আরও সবুর করে


কি যায় আসে ছবির কায়া, ছবির মায়া

মেরেই ফেল পাথর মেরে

নইলে শরীর জামিন বোঝে

নোঙর, সবুর ভাষাই বোঝে



- সোমালী (২৬/১২/২০২৩)

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...