Followers

Thursday, December 14, 2023

রাস্তা #১

 লোলচামড়ার নীচে ঘনবসতি গড়ে উঠছে ধীরে

মাথার উপরে শিকড়, কেবল পথ আছে বলে পাশ কাটিয়ে যাওয়া

যায় না

পথেই জীবন দিয়েছে তার 


উঠে যায় লরির জানলা পর্যন্ত

পথ, জখম, দেনা, স্মৃতি, পুতি সকলে পিছু নেয়

হাতে ধরা পণ্য কয়েক গাল, কবেকার কেনা কেজানে!

 

উঠে গেলে একদলা গোলাপি উল গড়িয়ে পড়ে

দুটো কাটা ফেনিয়ে ওঠে, টান লাগে জনবসতি ধরে ধরে ভারী হিমবাহে

হ্যাঁচকায় নেমে আসে ভবিষ্যতের সোয়েটার, প্রেম

অবসরের জমানো দুঃখ, সব। 

শাড়ির কুচি ধরে লজ্জা অমনি তুলে নিয়েছে তার স্বপ্ন যত ছিল

 মুহূর্তে সব পলি সাফ

গাড়ির কাঁচ নামিয়ে তাকিয়ে থাকা এক কিশোরীর চোখে চোখ

হেসে ফেলেছে ভরা নদী।

অপরিচিতের পরিচিতা। 


১৪/১২/২০২৩

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...