Followers

Sunday, November 12, 2023

দীপাবলি!!

 কি লিরিকাল পদ্য সব তোমাদের।

হাত ছেড়ে যাওয়ার মধ্যেও কত প্রহসন

 

তোমরা আলো আঁকো রোজ, 

পাহাড়ের আঁধার কোলগুলো ঘুরে ঘুরে সন্ধ্যে দাও

আমি নিজের ব্যথার সলতে পাকিয়ে দুয়ো দিতে

দিতে একদিন ফিরে দেখেছি ঘর জ্বলে গেছে

দাউ দাউ সে আগুনে এতদিন, 

গ্রামময় দীপাবলি হয়েছিল। 


আজ যখন ফিরে তাকাই, দিকে দিকে শুধু জ্বলজ্বলে ধু ধু তিতিক্ষা

জল নেই, আশ্রয় নেই, আত্মা নেই, বিশ্বাস নেই, বস্তু নেই

কিছু নেই, কিচ্ছুটি নেই, আশাটুকুও হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে লক্ষ্মীরা

কেবল শরীরটাকে টেনে হিঁচড়ে 

চিতা অবধি নিয়ে যাওয়া,

এই কাজ?

এইই বেঁচে থাকা?


তোমরা দীপাবলির যজ্ঞে, দোর সদর যে এত এত আলো লাগাও

বিশ্বাস করো, তোমাদের সুখের আগুনে

ঝাঁপ দিয়ে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে। 



- দীপাবলি (২০২৩)

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...