ছবি ধরে,
কথা - কথা - করে নীরবতা।
লোভ লালন করে কোলে
পুরনো আগল ভাঙা বাড়ির জঠর আলগা করে দেয়
গাছ ধরবে বলে।
গাছের প্রকার দুষ্কৃতি
জঠর আগল কাটে, নিঠুর ফলের বীজ চোষক ছড়ায়
ছড়ায়, ছড়ায়, ছড়ায়
ওদিকে গলার কাছাকাছি উঠে এসেছে রশি
পায়ের কাছে পড়ে আছে পরদেশ,
দরজা বন্ধ হবে হয়ত
হাঁটব আবার, কথা আছে,
কিন্তু কোন কথা বলার নেই তো আর
কবেকার নক্ষত্র কত, শিকার, নির্ধারণ করেছে জীবন।
বাঁচবার আর প্রয়োজন আছে কিনা,
বলা যায় না
প্রতিবার জ্বর ছেড়ে গেলে
বাড়ির দেওয়াল ঘষে ঘষে অশ্বত্থর শিকড় সব ছিঁড়ে ছিঁড়ে দেওয়া কাজ।
জঠর মেলে ধরে শিরা-সব খুলে দেওয়া কাজ।
লোভ শাসন করে চোখ আজও।
কেবল ছবির বই খুলে দেয়
বলে চুপ করো।
অন্ধকার আছে বাকি
চুপ করো।
- সোমালী
(২/৪/২৪; ৭/৪/২৪)
No comments:
Post a Comment