Followers

Monday, October 20, 2025

মন্ত্রপাঠ করো বড় হবে

উল্টোদিকে ঘৃণা দাঁড়িয়ে আছে
ওর মনে হচ্ছে এখন কাজ করার চেয়ে বড় প্রশ্ন বেঁচে থাকার। 
ও এক দৃষ্টে তাকিয়ে আছে অন্ধের মত
নিজের পায়ে পায়ে ঘুরছে
অনেকদূর যাওয়ার আছে বলে আরেকটু অপেক্ষা করে নিচ্ছে

উল্টোদিকে ঘেন্নাকে দাঁড় করিয়ে বেশ রগড় দেখা গেছে
দেখা গেছে ঘাম ঝরিয়ে বৃষ্টি নেমেছে মাঝরাস্তায়
দেখা গেছে উষ্ণশোক, না পাওয়া খরিদ্দার, হঠাত হঠাত পথ হারিয়ে ফেলা মানুষ 
কেমন ভাঁড়ামো করছে রাস্তার মধ্যে

ওর মনে হয়েছে এই যুদ্ধই সর্বজাগতিক এবং ও একা লড়ছে
ওর মনে হয়েছে এতে প্রমাণিত হবে অধিকার, ক্ষমতা
মন্দির তৈরি হবে কবিতার
ওর মনে হয়েছে আরও কত নরবলি, মন্ত্রপাঠ
ওর মনে হয়েছে ঠুকে দিতে হবে শত্রুকে

কেবল ঘেন্নার মুখ চেয়ে 
ভালোবাসার নিজের দিকে চেয়ে ওঠা হল না

- সোমালী
(২০/১০/২৫)

जंग

 दो चार शब्द आसपास खड़े हो जाये तो 
कविताओं से भीड़ जाते हैं
सुनीसुनाई बातों पर निशाना ताके, कन्धोंपे बंदूके,
आगे बढ़ते रहते हैं पता नहीं
दिलके आरपार जाने कौन देगा इनको

इतनी शिद्दत से खुदकुशी की बाते करते रहते हैं जैसे 
दुनिया ने शब्द नहीं, शब्दों ने दुनिया दी हो 
पैर चलते बहुत दूर, धीमी लय,
आंसुओं के दर तक आते 
रुक गए हैं

तमाम जज़्बातो ने रास्ता रोक रक्खा हैं
इजाज़त नहीं
पता चला था यह शब्दों को नहीं पहचानती थी

दो चार शब्द आसपास खड़े हो जाये तो गोलियां चल जाती थी
जज़्बातों को अभी तक डर था
शब्दों को पास आने दिया जाये तो कवितायें मर भी सकती हैं

Saturday, October 4, 2025

চড়াই

তিল থেকে দৃষ্টি ধার করেছি 
আর বেশি দূর দেখছি না যদিও
তবুও ঘাড় গুঁজে অনেকদূর তাকালে দেখা যায় মাঝখানে নামের পাহাড়। 

এতদুর এসেও ফিরে যেতে হবে 
বাতিল হয়েছে যত পিলপিল বোদ্ধা শতবাক
মাথার ভেতর আলাদা আলাদা রাষ্ট্র গড়ে তুলেছে,
নামে নামে জাতীয় সঙ্গীত তাদের
লরি ভরে ভরে জঞ্জালের ঢের হয়ে জমছে 

এইতো এইটুকু সামর্থ্য তবু
ভূতের মত দাঁড়িয়ে আছ, সাধ্য নেই তুলে দেয়া
দেওয়ালের বুক পর্যন্ত চড়ে গিয়ে অপেক্ষা করো? 

- ৪/১০/২০২৫


Sunday, September 21, 2025

নশ্বর দেবীর যেন চোখ
দুহাতে ফড়ফড় টেনে ছিঁড়ে ফেলছে অদৃষ্ট
দেবী রূপ নিচ্ছেন। 

ঘুমন্ত মানুষেরা জাগবে হয়ত
সময় বিশ্রাম করছে কোথাও
এখন নয়
বিছানার ধারে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে
দেবীর চরণ বেয়ে রক্ত  পড়ছে 
প্রসব অথবা প্রস্রাব

আলো দাও অথবা তাপ
সকাল হোক
শিরশির করবে রাজপথ
ভোর হতে এখনও খানিক বাকি।
চিন্তা কোরো না,
দেবীত্বে উত্তরণ দীর্ঘ পথ 

মা আমার রক্তস্নাতা, 
ভাবী রাজার আগমনবার্তা এ
রক্তে রক্তে অভিষেক প্রাপ্য তার
পায়ে মায়ের আরও খানিক সিঁদুর, আরও সিঁদুর দাও
দেবী রূপ নিচ্ছেন। 

- ২০/৯/২৫ (Edited on 4/10/25)

লজ্জা

এইত্তো সন্ধ্যেবেলা হলে আলো দাও না তুমি আর
কবিতা ঘুরতে আসে,
দরজায় মরে যাওয়া আলোয় দেখা যায় ছায়া
ঘুরে ঘুরে ফেরে দাওয়ায়
হাঁটে, বসে, ঝিরঝিরে ময়দার দানার মত অন্ধকার হাতে নিয়ে
ডলে, কথা বলে, কত
কত কথা বলে

হোঁচট খেয়ে গেছে কি গলা ছাড়ে
এক টানে ঘরদোর ফেলে দেয়
সন্ধ্যের আকাশে টেনে নিয়ে আসে ঝোরা ঝোরা বরফ, রক্ত

সন্ধ্যে লুকিয়ে থাকে। 
টালির ফাঁকে ফাঁকে বিড়ির প্যাকেটের মত গুঁজে রাখে লজ্জা। 
ঝড় থেমে গেলে বের করে নেবে
খাবে
অথবা জ্বালিয়ে রেখে দেবে চাদরের নিচে। 
যতক্ষণ আগুনে আলো থাকে।

- সোমালী (২০/৯/২৫)

Wednesday, August 6, 2025

ফিরে

ফিরে এসো 

এতবার, এত বিভিন্ন প্রান্তরের শোক অথবা আনন্দ পেরিয়ে
এত এতবার কেউ ডেকেছে পিছপানে, তোমায়?
শরীর জানান দেয় মৃত্যু
মন প্রমাণ করে আত্মা অবিনশ্বর
দীর্ঘ ছায়া পড়ে জলে,
তোমায় ভাসিয়ে দিই রোজ
একটু একটু করে
আর কোন এক অবিনশ্বর সমান্তরালের দিব্যি দিয়ে বলি
ফিরে এসো।

6/8/25

Thursday, July 24, 2025

Chaos

এ যন্ত্রণা কেবল আমার। 

জানি। 

কোন ছন্দ নেই, রঙ নেই, তাল নেই
অদৃষ্ট, সাহস, ঈশ্বর, শোক, ঘৃণা, পরাজয়
গুলিয়ে গেছে সব।
প্রবল সমর্পণে ঝড়ে উঠে দাঁড়ানো আছে শুধু
ব্যথার লহরী বেয়ে সূর্য ওঠে জানিনি তো এত
চুপ্পি, মেঘ, বৃষ্টি, তরী... এই কবরের মাটি আকাশ

কোষে কোষে জাল ফেলে, 
চিরে ছিঁড়ে যায় কিসে ওই দেখো কচি পাতা ঘাসে
স্বপ্ন দেখছে বালি চরে

**************

কবে সমুদ্রের পাড়ে একলা হেঁটেছি শোকে
স্বজন হারানো নয়, স্বজন পরিত্যাগের
আদার ওই - শুঁকেছি ঘ্রাণ জোলো
সমস্ত ঢেউ প্রাণ দিয়ে ওঠে আবার ফেলে দেয় জল,
থেকে যায় শুধু নোনা নোনা নোনা
মরা জেলিফিস ভাঙা নৌকা শোক নিয়ে একলা
মাথার উপরে সূর্য,  ভেজা গা, তাপ - পরিত্যাগ গভীর

তোমার তখন প্রেম হয়েছে সদ্য
বহুদূর গিয়ে নোনা গায়ে জ্বর ফিরেছি হেঁটে রোদ
কাঁকড়ার বেলা হেঁটে বারবার ঘর তোলা ভেঙে যাওয়া গর্ত সোনা মেপে
আমি অসুস্থ হয়েছি সমুদ্রে সেই থেকে 

******************

জানিনি কেবল শোক কোলে জন্ম নেব আবার
প্রেম হয়ে, নোনা হয়ে, তবুও কত তৃষ্ণা হবে
ভুখা নেব 
হাওয়া কেবল হাত পা ছুঁড়ব 
বালি বালি চোখ

ঠোঁটের কোলে বোবা গড়িয়ে পড়ে
এত কষ্ট দিও না হে জীবন আমায়
আমি জীবনানন্দ নই যে কবিতার কোলে মাথা রেখে শেষ হয়ে যাব !

২৪/৭/২৩
সোমালী

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...