Followers

Thursday, October 19, 2023

যুদ্ধের দস্তাবেজ


 

 চলো চেয়ে বসে থাকি

অনন্ত এসেছে বলে তাই
থরে থরে
পা টেনে টেনে নিজেদের কবরে নিয়ে যাই চলো

নিজেরাই নিজেদের শব খুঁটে খাবো
ডলবো নাড়ীতে ঘাম 

ফিনকি দিয়ে রক্ত ছুটবে 
আঁচলের, আমি বই লিখব বলে দেখে রাখছি সব
দেখে রাখছি কাল কৈফিয়ত চাইবো বলে

দেখে রাখছি বিস্ফারিত চোখ, রুটি দিয়ে ক্ষত বাঁধবো রাতভর
লিখে রাখছি একেক প্রহর

এই অনন্ত ভূত,
এই অনন্ত শীত কামড়ে ঝাড়বাতিতে মুন্ডু ঝোলায়
এর সাথে কথা বলতে আমায় লিখতে হবে দলিল কত সব

চলো দেখে রাখি এই পোকাদের উল্টে যাওয়া ধড়,
উল্লাস-মুখ
বসে থাকি আবারও, আদালত বসার অপেক্ষায়। 
মূক। নির্জলা। নিথর। 

ধিক্। 

তবু, বসে থাকি এসো। 
আরো এক শতাব্দী। 

এক মৃত্যু থেকে আরেক মৃত্যু অবধি পৌঁছনোর আগে,
আরেকটু ঘুমিয়ে নিই বড়জোর। 

- ১৯/১০/২৩

Sunday, October 8, 2023

Emily: A Feeling


1. 

 However unlikeable

rawness has a beauty to its truth

Standing on the shoulder of a 

thin fearful maiden

I have seen green nature flushed with purple. 




*******

2.

Miles apart

Her heart tries to bridge the gap

between her two appearances

Hushings are louder and louder everyday


Will she stop hearing them?

Or she would step back 

Live with one of hers

forever?


***********

3. 

We will read a sweet solemn piece of a human being

Quietly

On a Sunday afternoon

Drenched in the afternoon smell of sleek 

romantic beauty

A piece perhaps written with sweat, or period blood

Soaked with thirst of the hearts

All the broken ones, days and nights put together

All they could gather 


We will read them lying on our 

Bed full of insignificant, unfulfilled romantic fantasies

No effort put in to unsuffer

the buried unholiness we call it

With the words of salt and blood 

The writer shouted their loudest of all

Loudest the pens and papers could go


Loudest them could fly without tearing their voice apart

Ended up in your lazy afternoon boredom

Humans, called poems and pieces

Glanced and forgotten,

within the unholiness of an hour. 


Had we known them to be humans

We might have glanced a little longer

To these figures slowly walking out of your boredom

Foggy, Arts of breath and flesh.. 

-Somali (8/10/23)

Friday, October 6, 2023

Mortgage

Please hold the day for me. 

I asked the world for years. 

Going door to door with your unconscious body
Refusals and purple possibilities
I cleaned your hands
I cleaned your legs
I sanitized your sadness for the last time
You murmured something in green
Did you think I will hear to it?
That I will hold it forever?
I didn't. 
I lost your last words. 
To the air, to the ambulence shadow, to the phone calls, to the night.
I lost your last words. 

Following your lost footsteps,
I wore the hospital gown, for the last time
I cleaned my hands, I cleaned my eyes.
I sanitized myself
As I went in for the body. 
I lost your eyes, your warmth, to the attention. 

I told the sanitizer bottle to hold the day for me. 

It did. 

As I lost your smell forever,
I mortgaged all that I couldn't afford to process
To a sanitizer bottle. 

It held on.
With stiffness and a raw gut-wrenching smell
For 3 unattended years.

Vulnerable and thankless still
Today, 
I threw it away.


- Somali (6/10/23)

Monday, October 2, 2023

বোবা

 আমি স্বচ্ছ কাচের মত। 

আমি নিজেই বলেছি নিজেকে। কেউ বলেনি আমায়। কেউ অতক্ষণ চেয়েই দেখেনি আমাকে, কখনও। 

হয়ত দেখার মত ছিলই না কিছু। তবুও। এমনি, রাস্তায় পড়ে থাকা পাথরও মানুষও অনেকক্ষণ চেয়ে দেখে। কখনও তুলে আনে সাধে, ঘরের ভেতরের যত্নের বাগানে, অথবা দেরাজে সাজিয়ে রাখে। 

প্রচন্ড রাগে, দুঃখে, আমি চুপ করে যাই। মুখ দিয়ে কথা সরে না একটাও। কখনও সখনও সরসর করে চোখ দিয়ে জল পড়তে থাকে। বেবাক। বেয়াদপ। অশ্লীল। নির্লজ্জ, অভদ্র। বেকার। এটা বলেছিল কেউ। কে বলেছিল আর মনে পড়ে না আজ। নাচের ক্লাসে, খুব ছোট তখন। কেজি'র গন্ডি পেরইনি বোধয়। কী কারণে, আমাকে নিয়ে বলছিল মা, সবার সামনে। কোন এক অজ্ঞাত আঘাতেই যেন, স্থির একটা মানুষের ভেতর থেকে অনাবিল নদী বেরিয়ে এসেছিল আপন খেয়ালে। কে একজন, না মুখ না পরিচয়, কিছু মনে পড়ে, তাকিয়ে বলেছিলেন, "এভাবে বোলো না, মেয়েটা কষ্ট পাচ্ছে।" 

ব্যস। এইটুকুই নিজেকে চেনা। আয়নার দিকে পিঠ দিয়ে বসেছিলাম সেদিন। 

যা আমাতে ছায়া ফেলে, সেরকম ছবি নিয়েই আমিও ফিরে তাকাই। যতক্ষণ না ভেঙে ঝুরো হয়ে যাওয়া, ততক্ষণ সেই একই চেহারার প্রতিফলন। বারংবার। বারংবার। বারংবার। 

___________________________

 

(চলবে)


Sunday, October 1, 2023

তুমি

 এই যে এমন আলো হয়ে থাকো অন্তরে,

জানতে পারো? 

জানতে পারো দেশে আকাল পড়লেও উজ্জ্বল হয়ে কর্পূর গন্ধ মাখাও আমায়

জানতে পারো কতকাল বৃষ্টি হয়েছে তোড়ে,

                                 তোমার কোলের তাপ দিয়েছ আমায়   জড়িয়ে রেখেছ 

জানতে পারো কত শীত পেরিয়ে যাই, যাচ্ছি রোজ, তোমার আঁচলে

আশেপাশে যত রঙ ধরে, প্রতিদিন বুঝি, তোমার চেয়ে বড় সত্যি নেই আমার

যেন ছিল না কোনদিন


সত্যেরা মিথ্যা হয় রোজ, 

তোমার হাসির মত কিছু সত্য থাকে

অজেয়, অদম্য, উজ্জ্বল, 


জানতে পারো রোজ রাতে সকাল হয় তুমি আছো বলে? 


*************************


আলোয় আলো জ্যোৎস্নাকণা ছড়িয়ে আছে উঠোন জুড়ে

চোখ বুজলেই

শত শত ঝড় বাদলেও, সাথে থাকার প্রতিটি সোহাগ জড়িয়ে থাকে 


এক পৃথিবী বাসছি ভালো, বাসবো ভালো বলছি রোজই

বলব আবার

বলব কোথায়? 

গাছের শাখায় শিকড়মাটি হাত বাড়িয়ে বাতাস ধরে,

বাতাস কাড়ে, তবুও 

যদি কণার শোনো অঙ্গিকারের সত্যি চলন

বলবে আবার, বাসবো ভালো, থাকব কাছে,

পালাইনি তো, লুকিয়েছিলাম

কান মুলছি মাপ করে দে

এই তো প্রাণের বলার কথা, বলছি রোজই বলব বলেই

কিন্তু সোহাগ, বলব কোথায়? 


কোন শিকড়ে জল ছোঁয়ালে উঠবে 

তোমার ফুলের কাছে

ঘাট হয়েছে 

মানছি তো এই

বাসছি ভালো, বাসব ভালো বলছি তো রোজ বলব বলেই, 

কিন্তু বলো বলব 

কেমন করে?

 

রাতের চোখেও পর্দা দেওয়া, দেওয়াল তোলা লাখ মানুষি 

হইলে ধুলো মিশব বুঝি মাটির স্বাদে, দোরের পারে

রইব জমে, উড়ব ঠিক সুযোগ বুঝে

চৌকো খোলা জানলা দিয়ে টেবিল বেয়ে নামব ঘরে

নিশ্চিন্তি ওই বাতাস ধরে 

কণায় কণায় অনুরণন পারব বুঝি, ছড়িয়ে দিতে 

ভালোবাসি

এক পৃথিবী 

তৈরি জমি, ঘর বাঁধবে, জড়িয়ে শাখা, মিশিয়ে শিশির

সুখ আঁকবে? 

লুকাবো না আর, ঘাট হয়েছে, বলছি আবার, বলছি রোজই

এক পৃথিবী বাসছি ভালো, বাসব ভালো। 

শুনতে পাবে? 

 

শুনবে তুমি?  

Saturday, September 30, 2023

নাই-মানুষ

বিছানা স্টাডি হেঁশেল পেরিয়ে, উঠোন বাগান পেরিয়ে কত সহস্রবার হেঁটে চলে গেছে

গেছে হয়ত একবারই, তবু সহস্র দাগ রেখে গেছে আঘাতের

গেছে হয়ত একবারই, তবু সহস্রবারের পায়ের ছাপ

ইনিয়ে বিনিয়ে বলে

কতবার চলে গেলে থেকে যাওয়া মিথ্যে হয় বল্‌? 


বাড়ি জুড়ে এক নাই-মানুষ সারাদিন এদিক ওদিক

একটা একটা রেণু কুড়োয়, একটা একটা বাবুই পাখির কোমল পালক

একটা একটা আলোর কণা 

একটা একটা বাতাসদলাও কেমন করে গিঁট পড়ে যায়

একটা অন্ধ ঘরের ভিতর

ভুখা একটা নাই-জীবনের খেই হারানো নাই-আদল

সারাদিন ক্ষেপিয়ে বেড়ায়, সারাদিন সামলে বেড়ায়

ধুলোময় ঘরের ঘরের মেঝে, গাঢ় রঙে ছোপানো আদল 

লজ্জায় নুইছে দাঁড়া ভার কমে ধুঁকছে সাড়া

তবুও তো তারই দোয়াত, তবুও তো তারই বাগান, তবুও তো তারই নদী

এত কাঁদে তবুও কেন, মাটিতে জল পড়েনা

এত হাঁটে তবুও কাদায় একটা পায়ের ছাপ থাকে না 


কবে হেঁটে বেরিয়ে গেছে,

একবারের সহস্রবার

সবই ইনিয়ে বিনিয়ে বলে

এতবার চলে গেলেও, থেকে যাওয়া মিথ্যে হয়না 

 

                                                                 বল্‌?



- ৩০/৯/২৩

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...