Followers

Tuesday, April 30, 2024

নীরবতা #৬

    চিঠিগুলো সব পুরনো হয়ে যাচ্ছে রোজ 
 
হতাশকাঠি ছুঁইয়ে গেছে কোনকালে যম
এতশত মেঘ জমেছে, না জানি কোন সুতোর টানে
কখন সেসব বৃষ্টি হয়ে পড়বে ঝরে

ভিজব বলে দাঁড়িয়ে থাকি খাতার আশেপাশে

মাটি হব শপথ কাটি।

নীরবযাপন এই যে আমার জীবন জুড়ে
সাধন, তাপের দিব্যি কাটা,
সইবে আমার? সইবে বলো?
এই ক'টাদিন বাঁচব যদি,
ব্যথার সিঁড়ি চড়ব আমি, 
গন্ধমাদন ভর করে এই বলব কথা 
শুনবে বলো? মনে মনেই
তোমার শুচি ভাঙবে না প্রাণ 
দুর্গে তোমার দেওয়াল ফুঁড়ে 
একটা নীরব আঙুরলতা
 
জায়গা দেবে? 
না লক্ষ্মীটি, না কোরো না! 
 
কথার শেকল, জলের শরীর
নীরবতার দিব্যি তোমায়
না কোরো না।
 
- ৩০/৪/২৪ ; সোমালী

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...