কাঠের দরজা কোনমতে ঠেকনা দেওয়া, পোড়া পোড়া দাগ, দেওয়ালে, এখানে ওখানে। দৈন্য স্পষ্ট, তবে পরিষ্কার। রান্না বসে না বাড়িতে। বসন্তের তীব্র বাতাস বাঁচিয়ে এক কোণে বাতি জ্বলে রোজ। খা খা করা ঘর দুয়ার জুড়ে, কেবল আলো আলো থাকে দিন, আর তীব্র শীতেলা হয় রাত।
দৈন্যের মাঝে খইয়ের মত ফুটে থাকে কথা
চিঠি হয়ে ওড়ে বটে,
ফিরলে ফিরে আসে ধুলো হয়ে..
বিস্মৃত, মূর্খ, নিন্দনীয়, জঞ্জাল যত কথা!
- সোমালী (১৫/০৩/২০২৩)
No comments:
Post a Comment