Followers

Sunday, March 10, 2024

#১ আরজু

শতাব্দী প্রাচীন কোন এক গন্ধ বইছে
হাওয়ায় কোন দোল নেই 
 
আশেপাশে তারাও থাকতে পারে
নদী অথবা একদলা কুসুমফুল 
প্রচুর মানুষ ঘুমিয়ে পড়েছে হয়ত আশেপাশে
অথবা কিছু দুর্ঘটনাও ঘটে থাকতে পারে

আশেপাশে কিছু রক্তমাখা খাবার অথবা
শিমূল-পলাশের বন্যা ঘটে গেছে হয়ত
বারুদচাপা পড়েছে হয়ত সবাই
হয়ত মাটির নিচের আকাশ আর মাথার উপরের জমিটুকুও নেই আর
হয়ত বা নিঃশ্বাস নেওয়া হয়নি
আলো নাকি অন্ধকার,
ছিল কি ছিল না, বলা যায় না।

দুটো হাত গভীর ঘুমে স্বপ্নে ছিল,
অথচ,
কেবল এটুকু বলা যায়। 

****

হঠাৎ এমন অজানা রাজ্যে আলো জ্বলে উঠলে
হাত দুটো আলাদা করে নিতে হয়
ঘাম, উত্তাপ, চুম্ব-ক হয়ে একটু একটু করে ছেড়ে যাচ্ছে 
হাত দুটো
 
ওইটুকু অর্জন ওদের, ওই টুকরো ক্ষেত, টুকরো নিঃশ্বাস 
টুকরো মোচড় 
ধোঁয়ার মত অর্জিত বেদনা
কেবল ওইটুকুই তো বলা যায়...

তাছাড়া
সে মুহূর্তে চারিদিকে প্রলয় ঘটে যাক
সেই অমোঘ টানের দিব্যি
সেসব সত্যি ছিল কি ছিল না
আদৌ কখনও কেউ বলতে পারে? 

তুমি পারবে?


- সোমালী (১০/৩/২৪)

No comments:

Post a Comment

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...