Followers

Wednesday, August 6, 2025

ফিরে

ফিরে এসো 

এতবার, এত বিভিন্ন প্রান্তরের শোক অথবা আনন্দ পেরিয়ে
এত এতবার কেউ ডেকেছে পিছপানে, তোমায়?
শরীর জানান দেয় মৃত্যু
মন প্রমাণ করে আত্মা অবিনশ্বর
দীর্ঘ ছায়া পড়ে জলে,
তোমায় ভাসিয়ে দিই রোজ
একটু একটু করে
আর কোন এক অবিনশ্বর সমান্তরালের দিব্যি দিয়ে বলি
ফিরে এসো।

6/8/25

Thursday, July 24, 2025

Chaos

এ যন্ত্রণা কেবল আমার। 

জানি। 

কোন ছন্দ নেই, রঙ নেই, তাল নেই
অদৃষ্ট, সাহস, ঈশ্বর, শোক, ঘৃণা, পরাজয়
গুলিয়ে গেছে সব।
প্রবল সমর্পণে ঝড়ে উঠে দাঁড়ানো আছে শুধু
ব্যথার লহরী বেয়ে সূর্য ওঠে জানিনি তো এত
চুপ্পি, মেঘ, বৃষ্টি, তরী... এই কবরের মাটি আকাশ

কোষে কোষে জাল ফেলে, 
চিরে ছিঁড়ে যায় কিসে ওই দেখো কচি পাতা ঘাসে
স্বপ্ন দেখছে বালি চরে

**************

কবে সমুদ্রের পাড়ে একলা হেঁটেছি শোকে
স্বজন হারানো নয়, স্বজন পরিত্যাগের
আদার ওই - শুঁকেছি ঘ্রাণ জোলো
সমস্ত ঢেউ প্রাণ দিয়ে ওঠে আবার ফেলে দেয় জল,
থেকে যায় শুধু নোনা নোনা নোনা
মরা জেলিফিস ভাঙা নৌকা শোক নিয়ে একলা
মাথার উপরে সূর্য,  ভেজা গা, তাপ - পরিত্যাগ গভীর

তোমার তখন প্রেম হয়েছে সদ্য
বহুদূর গিয়ে নোনা গায়ে জ্বর ফিরেছি হেঁটে রোদ
কাঁকড়ার বেলা হেঁটে বারবার ঘর তোলা ভেঙে যাওয়া গর্ত সোনা মেপে
আমি অসুস্থ হয়েছি সমুদ্রে সেই থেকে 

******************

জানিনি কেবল শোক কোলে জন্ম নেব আবার
প্রেম হয়ে, নোনা হয়ে, তবুও কত তৃষ্ণা হবে
ভুখা নেব 
হাওয়া কেবল হাত পা ছুঁড়ব 
বালি বালি চোখ

ঠোঁটের কোলে বোবা গড়িয়ে পড়ে
এত কষ্ট দিও না হে জীবন আমায়
আমি জীবনানন্দ নই যে কবিতার কোলে মাথা রেখে শেষ হয়ে যাব !

২৪/৭/২৩
সোমালী

Wednesday, June 25, 2025

এমন দিনে ফেরা

এই যে হাওয়ায় 
নারকেল গাছের কাঁধ থেকে চুল সরে গেছে
এমন সব দিনে
ভগবানের নামে
ওরা তোমায় আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়
 
এই যে পায়ে কাদা
রাধা মেখে রয়েছে চারপাশ
আমি তো তোমায় দেখতে পাচ্ছি না আর
 
স্বপ্নে আসবে যখন,
আলো এনো
হঠাৎ আঁধারে তোমায় যদি চিনতে না পারি
স্পর্শ কোরো
অভিমানে চলে যেও না যেন!

**

সারা পৃথিবীর সমস্ত রাস্তা
তোমার কাছে এসে শেষ হয়েছে।

সদ্য ঘাটে ভিড়েছি,
এখন কোত্থাও কিচ্ছু নেই টেনে বুকে তুলে নেওয়ার মত
বৃষ্টির মত নষ্ট চরিত্রের বোকাদের চেয়ে চেয়ে
দেখছি ঝড় উঠছে
মুহুর্তের মধ্যে আমার জমানো সব কিছু
লন্ডভন্ড হয়ে যাবে

তোমার দরজার কাছ থেকে দু'কদম দূরে 
অথচ আজন্মকাল তোমার মাথার কাছে বসে আছি
তোমার পায়ের কাছে যেতে পারলে কি
তুমি আমায় চিনতে পারবে? 

**

এমন দিনে 
রাস্তা দিয়ে একটা পাথর গড়িয়ে চলেছে
আমি দৌড়ে গিয়ে ওটা থামাতে চাই
আমি চাই ওটা থামুক
কোথাও কেবল বেচাল ওটা রাখা থাকুক

এইভাবে গড়িয়ে যেতে যেতে কতদূর যাবে ও?
বরং ফেলে রাখলে কোথাও বুঝি পৌঁছনো যায়


- সোমালী (২৫/৬/২৫)

Thursday, June 12, 2025

यह गिरे हुए दिल

ऐसे ही एक दिन,
यह दिल मुझे कही पड़ा हुआ मिला
कही गिरा हुआ मिला
प्रेमी के नखरों सा मधुर
उसके डिंपल सा छोटा चमकता सितारा जैसा
नज़रों को फांदे छुपता सितारा जैसा 
बिखरा मगर संभला हुआ

नाली के मेलों से बस दो सांस दूर पड़ा था वह

किसीकि आरज़ू होगी तो
कोई और इस दिल को तरसता होगा तो? 
ऐसे ही दिल को छोड़ते हुए सड़कों पे
कोई रोया होगा तो? 

या फिर जीने के शान से थका मांदा इंसान
शोर से मदहोश
दिल फेंक गया होगा?
मरा मगर जिया हुआ

अगर इसे उठा लूं मैं,
मर जाऊंगी या फिर
एक नई जिंदगी मिलेगी मुझे?

मैं उसे वही छोड़ चली आई थी
सारे खोए दिलों को भी
उसके साथ तैरने को
छोड़ आई थी। 

- ख़याल (12/6/2025)

Monday, June 9, 2025

ফিরে যাই

কতবার ফিরে গেছি ওই Fanta র বোতলে
না পাওয়া যত্নে ফুলে ফেঁপে ওঠা পাঁজর চেপে ধরে অতীত 
স্থির হয়ে দাঁড়িয়ে থেকেছে
আমি বোতল শেষ করেছি বিপুল তৃষ্ণায় 
হাল্কা রঙের পাঞ্জাবিতে বুকের কাছে নাক, কপাল ঘষেছি.. 
গন্ধ নিয়ে বুঝেছি যে হৃদয় চাই তার পথ কোন দিকে

আশেপাশে ভিখারিসমাজের বাস্তুব্যকরণ
ওই এক চিলতে স্টেশনের রোয়াকে পা তুলে বসে
জড়িয়ে ধরেছি তোমায় আরেকবার, আরো একবার
একই অতীতে বারবার ফিরে গিয়ে ওম নিয়েছি হারিয়ে ফেলা বুকের
লোভ, গঙ্গাসাগরে বিসর্জন দেওয়ার আগের মোহ, তৃষ্ণা, অথবা
মলম... কে কার তরী বলা যায় না 

পিঠের কাছে হাত ঘুরছে,
এ স্পর্শ আসলে কোনোদিনও করার নয়,
পিঠের খাঁজ, কাঁধে, আরো খানিকক্ষণ - 
অতীত দাঁড়িয়ে দেখছে নির্লজ্জ
এবারে বদলে দিই ঘুটি

ট্রেন আসার আগে বলি,
অপেক্ষা করো,
হাজারবার ফিরে আসার জন্য একবার চলে যেতে দাও।
দোহাই হৃদয়, দোহাই সমুদ্র বিশাল,
অপেক্ষা করো! 

সোমালী 
- 9/6/2025

Sunday, May 25, 2025

#৯

 তুমি শহরময় জড়িয়ে ধোরো একটুকরো 
                                                      দুঃখ
চোখ ছুঁয়ে দেখলে পাপ
কেঁদো না।
শহরের গায়ে ফেলে রেখো প্রতিদান সব
এই যে এত শ্রীহীনতা রেখে যাচ্ছ,
ফিরে আসতে মন চাইবে না।

চলে যাবে এমনই তো কথা ছিল
আমি মুহূর্ত জমিয়ে রেখেছি ভরপাই করব বলে।

রাস্তার ধার ধরে ধরে জলসত্র করে দেব
প্রেম দেবে, পথভুলে ফিরতে ইচ্ছে করলে
        খসখসে সুখ দেবে, শান্তি দেবে বড় বড় পাত্রে,
অথবা কোলে করে নদীর কাছে পৌঁছে দেবে।

যেতে যেতে ফেরার পথ আগলিয়ে 
একগোছা কাঁটাগাছ লাগিয়ে যেও
চোখের শুকনো পাতা পাহারা রেখে---

যাতে ফিরতে ইচ্ছে করলে
শহরের ফিকে,
হেরে যাওয়া কলজে ছাড়া আর জড়িয়ে ধরার
জন্য কিছু বাকি না থাকে।

যাতে ফিরতে ইচ্ছে করলে শহরময় সমস্ত ছায়া জড়িয়েও
শেষে পড়ে থাকে দুঃখ 


সোমালী (২৫/৫/২৫)

Sunday, May 11, 2025

#৮

 আঁধারে শেকড় বাড়ে
ভুলে যাও, ধিক্কারে সরিয়ে দাও
যত্ন করে পর্দা ছাইয়ে দাও
ভাঙা ঘরে নিশুতি দিনে
মেঝের খুব কাছে
মন্ত্রের মত বয়ে চলেছ তুমি  
 
শেওলার ডানায়
অথবা যেদিকে মানুষ যুদ্ধে যায়, 
সেদিকের বিফল আস্তরণে 
প্রেম-নাপ্রেম, প্রেম-নাপ্রেম, ..... 
 
শীতল নিথর জলের বাহুডোরে 
 
১১/৫/২৫ 

জখমের মাস

 জখমের মাস যায়, যায়, যায়, যায় প্রজাপতি মাথা নাড়ে, জমে যায় ধীরে, ধীরে, ধীরে  ছায়া ধরে ধরে এগোই, মাঠ ফাঁকা হয়ে গেছে, কিম্বা কুয়াশা কিছু দেখতে ...